কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে বাজার মূল্যের অর্ধেক দামে ইফতার সামগ্রী বিক্রয়

 

 

হাজীগঞ্জ ব্যুরো :

প্রতি বছরের মতো এবারো ব্যতিক্রমধর্মী উদ্যোগ অব্যাহৃত রেখেছে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের কোন্দ্রা (দোয়াগোন্ডা) প্রবাসী কল্যাণ সংগঠন।

এতে ওই গ্রামের অসহায়, দরিদ্র ও অস্বচ্ছলসহ মধ্যবিত্ত পরিবারের কয়েক শতাধীক মানুষের মুখে হাসি ফুটেছে। রমজান উপলক্ষ্যে সংগঠনটির উদ্যোগে বাজার মূল্যের অর্ধেক দামে ইফতার সামগ্রী বিক্রয় করা হচ্ছে।

জানা গেছে, ‘কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠনের ছোঁয়া, ইফতার সামনে নিয়ে এলাকাবাসীর দোয়া’ এই শ্লোগানে পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রামের মানুষের মাঝে বাজার মূল্যের অর্ধেক দামে ইফতার সামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু করা হয়। রোববার (১৫ ফেব্রুয়ারী) বিকালে কোন্দ্রা মাজার গেইটের সম্মুখে জসিম স্টোরে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন, সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাত্র ৬৯৯ টাকায় ক্রয়কৃত ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা, দেড় কেজি চিনি, দেড় কেজি মুড়ি, ছিড়া এক কেজি, ২ কেজি আলু ও ৫০০ গ্রাম খেজুর। এই ইফতার সামগ্রীর বাজার মূল্য ১১’শ ৭০ টাকা। প্রবাসী এ সংগঠনটি দোয়াগোন্ডা জসিম স্টোরের মাধ্যমে ছাড়কৃত মূল্যে ইফতার সামগ্রী বিক্রি করছে। বাকি টাকা ভর্তুকি দিবে কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠন।

কয়েকজন ক্রেতার সাথে কথা হলে তারা সংগঠনটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠন শুধু রমজান মাসে নয়, তারা বিভিন্ন সময়ে আপদে-বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। ভবিষ্যতেও যেন সংগঠনটি আরো বেশি করে মানুষের পাশে দাঁড়াতে পারে, সেজন্য সকলের দোয়া কামনা করেন।
এ ব্যাপারে কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠনের সদস্য আব্দুল মমিন জানান, রমজান মাস এলেই ইফতার সামগ্রীর দাম বেড়ে যায়। এতে অস্বচ্ছল ও দরিদ্র মানুষেরা বিপাকে পড়েন। তাদের কথা বিবেচনা করে কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠন গত কয়েক বছর ধরে অর্ধেক দামে মানুষের মাঝে ইফতার সামগ্রী বিক্রি করে আসছে।
সদস্য শাহজালাল মানিক জানান, সংগঠনটির সকল সদস্য তাদের পরিশ্রমের উপার্জিত টাকার একটি অংশ মানবতার কল্যানে ব্যয় করে থাকেন। এর অংশ হিসেবে বাজার মূল্যে ইফতার সামগ্রী ক্রয় করে এবং সেই ইফতার সামগ্রী প্রায় অর্ধেক দামে বিক্রি, খাদ্য, শীতবস্ত্র ও পোশাক বিতরণ, শিক্ষা, ক্রীড়া’সহ ধর্মীয়, মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে।
সংগঠনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, আমরা কোন্দ্রা গ্রামের প্রবাসীরা নিজেদের সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং ভবিষ্যতে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। সেজন্য সবার দোয়া ও সার্বিক সহযোগীতা চাই। সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানিয়ে তারা বলেন, আশাকরি আমরা সবাই যার যার সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবো।
উল্লেখ্য, কোন্দ্রা প্রবাসী কল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কার্যক্রম করে ব্যাপক সাড়া জাগিয়েছে। সংগঠনটি রমজান মাসে অর্ধেক মূল্যে ইফতার সামগ্রী বিক্রয় পাশাপাশি বর্ন্যাত্বদের মাঝে খাদ্য সামগ্রী, বর্ষাকালে চারাগাছ ও শীতকালে শীতবস্ত্র বিতরণ, মসজিদে টুপি ও ডিজিটাল ঘড়ি, ইমাম-মুয়াজ্জিনদের পাঞ্জাবি-পায়জামা, অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও বিভিন্ন বোর্ড পরীক্ষার ফরম পূরণের টাকা দিয়ে থাকে।
এছাড়াও প্রতি বছর ২টি করে ছাগল, ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণসহ এবং সংগঠনের আয়োজনে জাতীয় দিবস সমূহে ও সামাজিক অপরাধ প্রতিরোধে নিয়মিত ক্রীড়ানুষ্ঠান পরিচালনা হয়ে থাকে। আগামি দিনেও সংগঠনটি যেন নিয়মিত ও ধারাবাহিকভাবে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম পরিচালনা কার্যক্রম অব্যাহত রাখতে পারে, সেজন্য সর্বস্তরের মানুষের দোয়া চেয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

Loading

শেয়ার করুন: