নিজস্ব প্রতিবেদক :
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব চাঁদপুর জেলা শাখার আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ও কতিপয় অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন, রেলি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫মার্চ (রবিবার) দুপুরে চাঁদপুর শহরের অঙ্গীকার পাদদেশে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, চাঁদপুর জেলা আয়োজনে আজকের এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ক্যাবের যে দাবিগুলো রয়েছে, তার সাথে সম্মতি প্রকাশ করছি৷ ভোক্তার অধিকার নিয়ে ক্যাব সংগ্রাম করছে৷ আমরা প্রতিদিনই মানহীন জিনিস খাচ্ছি। আমরা যখন কোন কিছু ক্রয় করতে যাই, অরজিন্যাল মূল্য জানি না। আমরা চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ব্যাপক ভাবে সোচ্ছার থাকি, ভোক্তার অধিকার রক্ষায়। আমরা মিডিয়ার পক্ষ থেকে ব্যাপক প্রচার করেছি৷ ব্যবসায়ীরা রমজান আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়৷ অথচ বিশ্বের অন্যান্য দেশে রমজানে জিনিসপত্রের দাম কমে।আমরা চাই ব্যবসায়ীরা আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখবে।
আশা করছি চাঁদপুরের মার্কেটগুলো ও হাটবাজারে চাঁদপুর জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার অধিদপ্তরের মোবাইল টীমের সংখ্যা বাড়াবে।অভিযান জোরদার করবে।
চাঁদপুর জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্যাব চাঁদপুর জেলা শাখার সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির,লক্ষন চন্দ্র সূত্রধর,ক্যাবের সদস্য বিপ্লব সরকারসহ অন্যান্যরা। সভায় ক্যাব চাঁদপুর জেলা শাখার সদস্যবৃন্দগণ উপস্থিত ছিলেন। সভা শেষে কতিপয় অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রেলি আয়োজন করা হয়।
![]()