গুপ্টি পূর্ব ইউনিয়নের হরিসভা মন্দিরে লায়ন হারুনের মতবিনিময় সভা

জসিম উদ্দিন :
ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নে বিএনপিরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) বিকালে গুপ্টি পূর্ব ইউনিয়নের সিরকালিয়া হরিসভা মন্দিরে মতবিনিময় সভায় ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপির মনোনীতি প্রার্থী সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।
এসময় তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা বিএনপির কাছে সবসময় নিরাপদ ছিল। আগামিতেও নিরাপদ থাকবে। কারন বিএনপি শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দিকনির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা রাজনীতিতে বিঃশ্বাসী। তাই আমি বিঃশ্বাস করি সনাতন ধর্মাবলম্বীরা বিএনপির কাছে নিরাপদ। আমি ২০০৮ সালে এমপি হওয়ার পরে এখানে এসেছি, এখানকার মানুষ আমাকে অনেক পচন্দ করে। আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি। আমি বিঃশ্বাস করি আপনারা আমার সাথে থাকবেন, ধানের শীষে ভোট দিবেন। আমি আগেও এমপি হওয়ার পরে আপনাদের সাথে ছিলাম, আগামিতেও আপনাদের সাথে নিয়ে কাজ করবো।
উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, পৌর যুবদল নেতা মোহাম্মদ আলী, শাওন পাঠান। ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: