চাঁদপুরের খেলোয়াড়গণ আগামীতে বিশ্বজয় করবে এটা আমার বিশ^াস:জেলা প্রশাসক

আরেফিন সুমন :

জেলা প্রশাসক  মোঃ নাজমুল ইসলাম সরকার বলেছেন, খেলাধুলার পাশাপাশি লেখাপড়াও পারদর্শী হতে হবে চাঁদপুরের খেলোয়াড়গণ আগামীতে বিশ্বজয় করবে। চাঁদপুর স্টেডিয়ামের উন্নয়নের জন্য যতটুকু সম্ভব আমি কাজ করে যাব। সবাই যেন বলতে পারে চাঁদপুর স্টেডিয়াম একটি সুন্দর স্টেডিয়াম। জেলা ক্রিয়া সংস্থার আয়োজনে সবসময় একটা খেলার গন্ধ থাকতে হবে।

তিনি বলেন, বলেন আজকের শোক দিবসে এটুকু বলব শোককে শক্তিতে পরিণত করতে হবে এবং এর সাথে লেখাপড়ার কোন বিকল্প নাই। শুধু বাংলায় পারদর্শী হলে হবে না যারা খেলোয়াড় তাদেরকে বাংলা এবং ইংরেজিতে পারদর্শী হতে হবে কারণ খেলা দেশে যখন দেশের বাহিরে তাদের অনুভূতি জানতে চাওয়া হয় তখন তাকে ইংরেজিতে তার বক্তব্য তুলে ধরতে হয় অতএব আমাদেরকে বাংলা এবং ইংরেজি দুটোই পারদর্শী হতে হবে। তার সাথে সাথে আমাদের কে শারীরিক দিক ফুটিয়ে তুলতে হবে। কথা বলার সময় একটা সুন্দর আর থাকতে হবে সবচেয়ে সুন্দর থাকতে হবে খেলার মাঠ। নিজে শিখবে, খেলে শিখবে এবং দেখে শিখতে হবে।

(২০ ডিসেম্বর) বিকাল ৪ টায় চাঁদপুর স্টেডিয়ামে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, চাঁদপুরবাসীকে আমি বলব আজকের দিন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কিভাবে ত্যাগী হতে হয় কিভাবে দেশ ছাড়িয়ে জাতি সামনে একটা টেকনিকে পরিণত হতে হয়।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মরহুম শরীফ ওসমান হাদীর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন বলেন, ওসমান হাদী শুধু একজন সমন্বয়ক ই ছিলেন না তিনি ছিলেন একজন দেশপ্রেমিক। হাদী তার জীবন এত ছোট অধ্যায় এটা মেনে নেয়া যায় না কিন্তু এইটুকু বলব তার আত্মার শান্তি পাক।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শাহাদাত ফাহিম, ডেপুটি কালেক্টর মোঃ আনিসুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রক পরিচালক মোঃ মিজানুর রহমান সহ জেলা ক্রীড়া সংস্থার আরো অন্যান্য কর্মকর্তা। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। খেলায় অনূর্ধ্ব ১৪ কে ৩৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব ১৬।

Loading

শেয়ার করুন: