স্টাফ রিপোটার ॥
চাঁদপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিলেন মুজাহিদুর রহমান। ১২ তম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হিসেবে তিনি চাঁদপুরে যোগ দেন। এর আগে তিনি ঢাকা অর্থ ঋণ আদালতের ( যুগ্ম জেলা ও দায়রা জজ) বিচারক হিসেবে কর্মরত ছিলেন।
গত ২৬ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, বিচার শাখা -০৩ এর ১০.০০.০০০০,১২৭.১৯.০০২.২৫.৯২৮ স্মারকমুলে অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি দিয়ে তাকে চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা হয়।
মুজাহিদুর রহমান ২০১০ সালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে খাগড়াছড়ি জেলায় যোগদানের মাধ্যমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মজীবন শুরু করেন।
মুজাহিদুর রহমান রোববার সকালে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহারের নিকট যোগদান পত্র দাখিল করেন । সিনিয়র জেলা ও দায়রা জজ এবং বিভিন্ন পর্যায়ে কর্মরত বিচারকবৃন্দ ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক সহ আইনজীবীরা এবং কর্মরত কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
চীফ জুডিসুয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির মোহাম্মদ ফখরুদ্দীন স্বপন এ প্রতিবেদককে জানান, মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মহোদয় চাঁদপুরে আজ রোববার বিকেলে আদালতের বিভিন্ন এজলাস, খাসকামরা ও আদালত প্রাঙ্গণ ঘুরে দেখেন। বিচারপ্রার্থীদের হয়রানী লাঘব ও বিচারিক সেবা সহজলভ্য করতে বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণকে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
![]()