চাঁদপুরে জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থানে নিতহ শহীদের কবরের পাশে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিনিধি ॥

২০২৪ জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদের কবরের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসকের বাস্তবায়নে এক শহীদ এক বৃক্ষ এই কর্মসূচির আওতায় চাঁদপুরের ৩১ জন শহীদদের কবরের পাশে এ কর্মসূচি পালন করা হয়।

১৯ জুলাই শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের শহীদ ইমাম গাজী ও আবুল হোসেন মিয়াজীর কবরের পাশে বৃক্ষরোপন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মুহসীন উদ্দিন।

এসময় তিনি বলেন, সরকারের কর্মসূচি অনুযায়ী আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতেছি।এই বৃক্ষটা শহীদদের যে ইতিহাস সেই ইতিহাস আমাদের মাঝে একদিন বর্ণনা করবে।

এছাড়াও তিনি শহীদ পরিবারের বাসস্থানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘর নির্মাণের প্রকল্প হাতে নিয়েছেন বলে জানিয়েছেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখওয়াত জামিল সৈকত। সহকারী কমিশনার(ভূমি) আল এমরান, চান্দ্রা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ বশির উল্যাহ খন্দকার, প্যানেল চেয়রম্যান আঃ কুদ্দুস পিন্টু, ইউপি সদস্য শেখ ফরিদ আহমেদ রুবেল, জেলা জাতিয়নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক মোঃ মাহবুব আলম, জেলা গণধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেনসহ শহীদ পরিবারের সদস্য ও বন বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবদিন।

Loading

শেয়ার করুন: