নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ৬ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য কোটি টাকা।
শুক্রবার (১১ জুলাই) সকালে এ তথ্য জানান সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা সকালে শহরের পুরান বাজারে অভিযান পরিচালনা করে। এসময় শ্রমিকরা ভ্যানে বহন করা অবস্থায় কারেন্টজালগুলো জব্দ করে।
দুপুরে জব্দকৃত প্রায় ৬ লাখ মিটার জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পোড়ানো হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

![]()