চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যকরী কমিটির ২য় সভা

 

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যকরী পরিষদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চতুর্থ তলায় অবস্থিত ফোরামের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কাদের পলাশ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক তালহা জুবায়ের। পরে বিগত সভার রেজুলেশন পাঠ করেন সাধারণ সম্পাদক তালহা জুবায়ের। এসময় সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

সভায় আগামী ৪ এপ্রিল চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক, ফ্যামিলি ডে, সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন বিভিন্ন পরামর্শ তুলে ধরেন সংগঠন সদস্যবৃন্দ।

পাশাপাশি চলতি বছর বিদেশ ভ্রমণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও ভ্রমণ বাস্তবায়নে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়াও কতিপয় সদস্য কর্তৃক সংগঠনের মর্যাদা ক্ষুণ্ধসঢ়;ন ও শৃঙ্খলা রক্ষায় করণীয় আলোচনাসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মুনওয়ার কানন (মাই টিভি), সহ-সভাপতি ওয়াদুদ রানা (বৈশাখী টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক খোকন কর্মকার (নিউজ-২৪), সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম রোকন (চ্যানেল আই), কোষাধ্যক্ষ নেয়ামত হোসেন (একুশে টিভি), প্রচার ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম আতিক (ডিবিসি নিউজ), কার্যনির্বাহী সদস্য শরীফ চৌধুরী (আর টিভি), রহিম বাদশা (বাংলা ভিশন), আল ইমরান শোভন (চ্যানেল ২৪), রিয়াদ ফেরদৌস (জিটিভি), সোহেল রুশদী (বিজয় টিভি), ইব্রাহিম রনি (যমুনা টিভি)। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মুনওয়ার কানন ও গীতা পাঠ করেন খোকন কর্মকার।

 

 

Loading

শেয়ার করুন: