পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি চাঁদপুর আসছেন

নিজস্ব প্রতিনিধি :

পানি সম্পদ মন্ত্রণালয়ের  মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বৃহস্পতিবার (৭ মে ) চাঁদপুর জেলা সফর করবেন।  সকাল ৭ টায় সড়কপথে ঢাকার ধানমন্ডি এলাকার নিজ বাসভবন হতে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন।

সকাল সাড়ে ৮টায় গজারিয়ার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী খাল খনন কাজের উদ্বোধন করবেন। সকাল ৯ টায় চাঁদপুর জেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। বেলা ১২ টায় চাঁদপুর সদর উপজেলায় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনযোগ্য খাল সরেজমিনে পরিদর্শন করবেন। দুপুর দেড়টায় চাঁদপুর সার্কিট হাউসে আসবেন। মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. মাসুম রেজা স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই তথ্য জানা যায়।

পানিসম্পদ মন্ত্রীর চাঁদপুর সফরের সময় জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক হবে। এ বৈঠকে চাঁদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকসহ অন্যান্য আসনের সংসদ সদস্যগণ উপস্থিত থাকার কথা রয়েছে।

Loading

শেয়ার করুন: