সাইম পাটওয়ারী:
দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ এই স্লোগান দিয়ে। ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার ) সকাল ১০ টার সময় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মেলায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।
মেলাতে ৪ টি স্টোর অংশগ্রহণ করেন সেগুলো হলঃ চাঁদপুর প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রবাসী কল্যাণ সেন্টার, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ প্রশিক্ষণ ব্যুরো,কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে,সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স(সিসিডিএ) ।
মেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম সরকার বলেন, আপনারা এই মেলাতে কিছু জেনে এসেছেন অনেকে না জেনে এসেছে কিছু জানতেছে। আপনারা ঘরে বন্দি থাকা জীবনে এখন আর নাই। অর্থাৎ আপনাট যদি একটি পাসপোর্ট থাকে সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারবেন। আমার প্রবাসী ভাইদের কাছে অনুরোধ রইলো একটি জাতি উন্নত হয় কি ভাবে নিয়মের মধ্যে যদি জীবন যাপন করে। নাগরিক হিসেবে রাষ্ট্রের সকল আইন-কানে মেনে চলে। আমাদের পরিবার হল বাগানের মত পানি না দিলে যেমন গাছ মরে যায় এবং বেশি তাপ দিলে মরে যাবে। তারা একটা কাজে জায়গায় দুই টা কাজ করে এত পরিশ্রম করে। বিদেশ গিয়ে এতো কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠান।এত কষ্টের পর যদি প্রবাসীদের উপর অত্যাচার করা হয়। আমার মনে হয় আল্লাহ আরশ কেঁপে যাবে।
তিনি আর বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন ২৪ এই গণঅভ্যুত্থান এবং ৭১ থেকে এই পর্যন্ত এই বিজয়ের মাসে দেশের মানুষের হাসি ফুটানোর জন্য বহুত মুক্তিযুদ্ধরা জীবন দিয়েছি। আমরা যদি এটার মূল্য না বুঝি। নিজেদের মতো জীবন যাপন করি। এটা আসলে তাহলে মানা যায় না।
জেলা প্রশাসক বলেন, আমাদের প্রবাসী ভাইদের অনুরোধ রইলো কারো পলো বনে অবৈধ কাগজ করে বিদেশ যাবেন না। কারণ আমি দেখছি কেউ ১০বছর ২০ বছর বিদেশ কষ্ট করতেছে কিন্তু কাগজ করতে পারতেছে না। যেমন কাজ করছে ৮ ঘন্টা টাকা পাওয়ার কথা ১০০ টাকা কিন্তু টাকা পাইতেছে ৫০ টাকা এর কারণ তিনি অবৈধ। সবচেয়ে খারাপ জিনিস আমরা তা বুঝি না। আমাদের একটি আন্তর্জাতিক সেমিনার হয়। ক্যালকুলেশন হয়। কোন দেশের বিদেশে অবৈধ অধিবাসী আছে।ওইখানে যদি অধিবাসী মারা যায়। সেটা যদি বাংলাদেশী হয়। তাহলে রেকর্ড হয় বাংলাদেশী অবৈধ অধিবাসী মারা গেছে। সরকার সুনামির মাধ্যমে আন্তর্জাতিক মাধ্যমে বিভিন্ন টাকা পয়সা ফ্যাসিলিটি নেয় তা নষ্ট হয়ে যায়। তখন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। বাংলাদেশের মানুষ আইন কানুন মেনে চলে না। তারা অবৈধ ভাবে বিদেশে আসে। আমাদের দেশের মানুষ বিভিন্ন দেশে অবৈধ থাকলে রাষ্ট্রের অনেক ক্ষতি হয়। অবৈধ ও বৈধ মধ্যে সম্পর্কের সাথে রাষ্ট্রের ফ্যাসিলিটি আন্তর্জাতিক ভাবে বিশ্বের বুকে দেওয়া হয়। সেগুলো থেকে আমরা বঞ্চিত হই। আপনারা যারা প্রবাসী রেমিট্যান্স যুদ্ধ হিসেবে যারা যাচ্ছেন। গিয়েছেন বা আছেন। আমার এই কথার সকলের কাছে পৌঁছে দিবেন। বৈধতা নিয়ে যাবেন এবং নিজের যোগ্যতা নিয়ে কাজ করবেন। এইজন্য আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে।অনেক জায়গায় কম্পিউটার, ডাইভিং, সেলাই বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র আছে। কাজগুলো শিখে দেশের বাইরে যাবেন। বৈধভাবে রেমিটেন্স পাঠাবেন। তাহলে ২৪ শে গন অভ্যুত্থান সার্থক হবে। তাহলে সার্থক হবে ছোট স্কুল ও কলেজের ছাত্র’রা বুক পেতে দিয়েছি গুলি কর তবো আমরা দুর্নীতি চাই না। আমরা অগণতান্ত্রিক কিছু চাই না।
তিনি আরো বলেন, আপনার জানেন যে আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন। ওই দিনে গন ভোট হবে আপনাদের কাছে অনুরোধ রইল অতীতে কি হয়েছে পিছনের ইতিহাস নিয়ে টানাই হিজড়ে দরকার নাই। অনেক হয়েছে অমুক ভাই তোমক ভাই দরকার নাই। গণভোট দিবো একটি কারণে আগামী সময় বাংলাদেশের জাতির রাষ্ট্র হিসেবে কোন পথে চলবে। এই ভোটের মাধ্যমে। আপনি সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত চান কি-না। গণভোট না জানলে কারো কাছ থেকে বুঝে নিতে হবে। গণভোটি কি কেন আমি দেবো। এই গণভোটি বোঝে শুনে চিন্তা ভাবনা করে দিবেন। কোন ভাইকে জিতানোর জন্য না। আপনি সুখের দিনে আপনি হাসবেন আর দুঃখের দিনে আপনি কাঁদেন আপনি চাইতে বড় সুখ আর কেউ নেই। অমুক ভাইয়ের হাতে ধরলে অমুক ভাইয়ের সাথে সেলফি তুললে এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আপনার একটি দায়িত্ব এমন কাউকে দেবেন। এমন একজনকে দিবেন এমন মানুষকে দেবেন। সেই সেখানে যেন পবিত্রতা থাকে। সে ভোট মাধ্যমে সেবক নির্বাচন করতে পারেন।
রেমিটেন্স এদেশকে বাঁচিয়ে রেখেছে এবং পোশাক শিল্প যদি সঠিকভাবে কাজ না করে তাহলে জাতি অনেক পিছু হয়ে যাবে। যাদের অর্থ দিয়ে ফুয়েল দিয়ে এ রাষ্ট্রের মেশিন চলে সেটা কিছু স্বীকৃতি পাবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ সুপার মোঃরবিউল হাসান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সফিকুল রহমান, অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল খায়রুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা,চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শিরিন আক্তার, সিসিডিএ’র চাঁদপুর জেলা সমন্বয়কারী- মো. নাজমুল আহসান, রেমিট্যান্স যোদ্ধা -জামাল হোসেন মোল্লা, শাহজালাল মোল্লা।
অনুষ্ঠানের শুরুতে হাসানের মাঠ থেকে রেলি বের করে কেন্দ্রীয় শহীদ মিনারে অংশগ্রহণ করেন।
![]()