জসিম উদ্দিন :
ফরিদগঞ্জে এ একটি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপকে কেন্দ্র করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপের জন্য শিক্ষা বোর্ড নির্ধারিত ফি পরিবর্তন করে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে।
বোর্ড নির্ধারিত ফি অনুযায়ী—
বিজ্ঞান বিভাগ: ৩০০০ টাকা,ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ: ২৫০০ টাকা
কিন্তু কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৪০০০ টাকা আদায় করা হচ্ছে।
শিক্ষার্থী ফাতহাতুল ইসলাম, নাঈম হাসান এবং অভিভাবক ফাতেমা বেগম অভিযোগ করে বলেন, বোর্ড নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এছাড়া “অতিরিক্ত ক্লাস” বাবদ আরও ১০৫০ টাকা নেওয়া হলেও এর কোনো রসিদ দেওয়া হচ্ছে না।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনকারী শিক্ষক মফিজুল ইসলাম ভূঁইয়া অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন বলে অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি সাপেক্ষেই এ অর্থ নেওয়া হয়েছে।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি সত্যজিৎ কুমার বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বোর্ড নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসদাচরণের বিষয়টিও দুঃখজনক বলে মন্তব্য করেন।
এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাটওয়ারী।
![]()