বিশেষ প্রতিনিধি:
মতলব দক্ষিণ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকা মানিক মিয়া এভিনিউতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার পর মতলব দক্ষিণ উপজেলা সদরের নিউ হোস্টেল মাঠে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয় ।
নামাজে জানাজার আগে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণমূলক বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, জামায়াতে ইসলামীর মতলব দক্ষিণ উপজেলা শাখার আমির আব্দুর রশিদ পাটোয়ারী, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা জাকির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ ও মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার প্রমুখ।
মতলব দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর বলেন,গায়েবানা জানাজায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশা ও রাজনৈতিক দলের হাজার হাজার মুসল্লীরা অংশগ্রহন করেন।
![]()