মানুষের অধিকার পুনরুদ্ধার করতে হলে দাঁড়িপাল্লায় ভোট দিন : এডভোকেট. শাহজাহান মিয়া

স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের বি.টি রোড, রঙের গাঁও ও কাঠেরপুল এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের এমপি প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও  জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে তিনি ডাসাদী, গাজীর হাটসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নেন। প্রতিটি স্থানে জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সমর্থন লক্ষ করা যায়।

উঠান বৈঠকে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন,“দাঁড়িপাল্লা ইনসাফ, ন্যায় এবং আমানতের প্রতীক। দেশের মানুষের অধিকার পুনরুদ্ধার করতে হলে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। আমরা ক্ষমতায় গেলে গরিব-দুঃখী মানুষের কল্যাণ, ঘুষমুক্ত সেবা  নিশ্চিতকরণ, শিক্ষার মানোন্নয়ন ও এলাকার অবকাঠামো উন্নয়নে বিশেষ ভূমিকা রাখব। স্বৈরাচার, চাঁদাবাজি ও দুর্নীতি মুক্ত শান্তিপূর্ণ চাঁদপুর গড়াই আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন,“জনতার দোরগোড়ায় গিয়ে জনগণের মতামত শুনছি। মানুষের হৃদয়ের পরিবর্তনের ডাক— সেটিই দাঁড়িপাল্লার শক্তি। এবার সময় এসেছে ইনসাফ প্রতিষ্ঠার।”

গণসংযোগ ও উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মাওলানা শাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন— সহ-সভাপতি আরিফুর রহমান তালুকদার, সেক্রেটারী হাফেজ মাওলানা হোসাইন তালুকদার, সহকারি সেক্রেটারী নজরুল ইসলাম ফখরুল, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক আব্দুল হান্নান খানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগ শেষে স্থানীয় জনসাধারণ দাঁড়িপাল্লা মার্কায় ব্যাপক সমর্থন জানান এবং নির্বাচনে দাড়ীপাল্লা মার্কায় ভোট দেয়ায় ঘোষণা দেন।

 

Loading

শেয়ার করুন: