নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুর জেলায় কনস্টেবল থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে পদোন্নতিপ্রাপ্ত চারজন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের এই ব্যাজ পরিয়ে দেন জেলার পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ রবিউল হাসান।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন: কনস্টেবল আমিনুল ইসলাম, শহিদুল ইসলাম , আকাশ ঘোষ ,স্মৃতি রানী দাস।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানান। এ সময় তিনি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এবং পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদোন্নতি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং মাঠ পর্যায়ে সেবার মান আরও উন্নত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
![]()