শাহরাস্তিতে বিএনপির কর্মীসভা ও ইফতার মাহফিল

মহিনউদ্দিন ॥

জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন মেনে নেয়া হবে না জাতীয় নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবেন তারাই প্রয়োজনিয় সকল সংস্কার শেষে স্থানীয় নির্বাচন করবেন।

কোন প্রকার গড়িমসি না করে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।  মঙ্গলবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন একথা বলেছেন।

তিনি আরো বলেন, আমরা যারা জাতীয়তাবাদের সদস্য, আমাদের অনেক দায়িত্ব। আমরা মানবতার সেবায় নিয়োজিত, জনগনের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। বিএনপি সব সময় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের চাহিদা ও আশা পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গঠন করা। যেখানে সকল নাগরিকের অধিকার সমুন্নত থাকবে।

স্থানীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের মধ্যে কোন ফাটল থাকবে না আমরা সবাই এক ও অভিন্ন।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসল এটা কারো ব্যক্তিগত সম্পদ নয় তাই এই কৃতিত্ব কারো একা দাবী করা সমীচন নয় ।
দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। কোন প্রকার গড়িমসি না করে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবী জানান।

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, মেশকাত হোসেন পাটোয়ারী, কাজী জাহাঙ্গীর আলম, যুবদল নেতা সাইফুল করিম মিনার তাজুল ইসলাম সুমন, বিল্লাল হোসেন খোকন, ফখরুল ইসলাম পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ড. আলমগীর কবির পাটোয়ারী, আবুল বাসার , মনির হোসেন সর্দার, কাজী জসিম উদ্দিন, ইয়াসিন আরাফাত অনিক প্রমুখ।

Loading

শেয়ার করুন: