গাজী মাজহারুল ইসলাম :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদ আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল বারেক বকাউল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কে এম আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
![]()