হ্যাঁতে ভোট দিলে নির্বাচিত ওই জনপ্রতিনিধি জবাবদিহির মাঝে থাকবে  : অর্থ উপদেষ্টা

নিজস্ব  প্রতিনিধি :
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ১২ ফেব্রুয়ারি আপনাদের ইচ্ছেমতো ভোট দেবেন। হ্যাঁতে ভোট দিলে নির্বাচিত ওই জনপ্রতিনিধি জবাবদিহির মাঝে থাকবে।
সোমবার(১৯ জানুয়ারী)  দুপুরে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, বিদেশে দেশের সুনাম আছে, কিন্তু সামনে চ্যালেঞ্জ আছে।
এসময় জুডিশিয়ারি স্বাধীনতা, দ্রুত বিচার বাস্তবায়ন, আইন-শৃঙ্খলার জন্য যেকোনো সরকারকে সংস্কার করতে হবে। আর সেগুলো বাস্তবায়নের জন্যই গণভোটে হ্যাঁ এর পক্ষে দিতে হবে।
অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা বর্তমানে  ভঙ্গুর অবস্থায় নেই। আগে রিজার্ভ ছিল ১৮ বিলিয়ন ডলার, এখন ৩২ বিলিয়ন ডলার। রোজার সময়ের জন্যে দেশে ম্যাক্সিমাম জিনিসপত্র ইনপুট করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে ।
তিনি আরও বলেন, প্রচুর দুর্নীতি ও অর্থ প্রচারের কারণে অর্থনৈতিক অবস্থা খাদের কিনারায় পড়ে গিয়েছিল। সেখান থেকে আমরা উত্তোলনের চেষ্টা করছি। মাত্র দেড় বছরে তুলে এনেছে বর্তমান সরকার।
এর আগে তিনি চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সাধারণ ভোটারদের হ্যাঁ ভোটে উদ্বুদ্ধ করণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম, পুলিশ সুপার মো. রবিউল হাসান প্রমুখ।

Loading

শেয়ার করুন: