৬ মুসুল্লি নিয়ে হাজীগঞ্জের সাদ্রায় ঈদের জামাত করলেন মাওলানা আবু বক্কর ছিদ্দিক

হাসান মাহমুদ

চাঁদপুরের হাজীগঞ্জে ৬ মুসুল্লিসহ হাজীগঞ্জের সাদ্রায় ঈদ-উল-ফিতরের জামাত করলেন মাওলানা আবু বক্কর ছিদ্দিক। তিনি সাদ্রা দরবার শরীফের প্রয়াত পীর মাওলান ইছহাক সাদ্রাবীর মেজো ছেলে।

কয়েক যুগ ধরে হাজীগঞ্জ উপজেলা বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা দরবার শরীফের পীরের অনুসারী ৪০টি গ্রাম সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে ঈদ করেন। তার মৃত্যুর পর গতবছর থেকে উনার বংশধরদের মধ্যে মতবিরোধ দেখা গেছে। এতে করে বর্তমান পীর মুফতি আরিফ বিল্লাহ সাদ্রাবীর ও তার চাচা জাকারিয়া আল মাদানী সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে পৃথক পৃথক জামাতের মাধ্যমে ঈদ করেন।

তার অপর চাচা মাওলানা আবু বকর ছিদ্দিক গত বছর থেকে দুইদিন আগে ঈদের জামাত করে আসছেন। তারই ধারাবাহিকতায় এবারো তিনি ৬ মুসুল্লি নিয়ে তার নিজ বাড়ির আঙিনায় ঈদু-উল-ফিতরের জামাত আদায় করলেন। জামায়াতে তিনি নিজেই ইমামতি করেন।

তিনি জানান বিশে^র যেকোন দেশে চাঁদ দেখা গেলে এবং ঈদ উদ্যাপন হলে সে সাথে ঈদ করা জায়েজ। গতকাল আফগানিস্তানে চাঁদ দেখা গেছে এবং আজ সেখানে ঈদ-উল-ফিতর উদ্যাপিত হয়েছে। আমরা তাদের সাথে মিল রেখে ঈদ উদ্যাপন করছি।

Loading

শেয়ার করুন: