পুকুর থেকে সাবেক ইউপি সদস্য দুলালের রক্তাক্ত মরদেহ উদ্ধার

 

হাজীগঞ্জ প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে সাবেক ইউপি ও আওয়ামীলীগ নেতার সদস্য মো. দুলাল আলমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ওই ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।

নিহত মো. দুলাল আলম ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ওই ওয়ার্ডের সভাপতি।

স্থানীয়রা জানান, এদিন পুকুরের পানিতে দুলাল আলমের মরদেহ ভাসতে দেখতে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্বার করেন। এসময় তার মাথায় রক্তাক্ত ও আঘাতের চিহৃ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ থানা হেফাজতে নিয়ে আসে।

নিহতের ছেলে তামিম বলেন, গ্রেপ্তারের ভয়ে দুলাল মিয়াজী গত কয়েক দিন ধরে রাতে ঘরে ঘুমাতে পারতেন না। মঙ্গলবার সন্ধ্যায় তার মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরবর্তীতে বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া বলেন, ময়নাতদন্তের জন্য দুলাল আলমের মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিষয়টি নিয়ে আমাদের কাজ (তদন্ত) করছি। তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন: