হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

হাজীগঞ্জ প্রতিনিধি
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. সালাহ্ উদ্দিন ফারুক মামুন এবং সাধারণ সম্পাদক পদে শাহাবউদ্দিন সাবু বিজয়ী হয়েছেন। রোববার (৩০ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন এ ফলাফল ঘোষনা করেন।
এর আগে শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ৩০৬৭ ভোটারের মধ্যে ২৮০৮ জন ব্যবসায়ী তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্য আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন।
৮ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক’সহ ৭৩ জন প্রার্থীর মধ্যে ৩০ জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৩৭ জন সম্পাদকীয় প্রার্থীর মধ্যে ১১ জন ও ৮টি ওয়ার্ডে ৩৬ জন প্রার্থীর মধ্যে ১৯ জন নির্বাচিত হন। এর মধ্যে ৩জন ওয়ার্ড কমিশনার বিনাপ্রতিদ্ব›দ্ধীতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন। এর মধ্যে অভিযোগ প্রমাণিত হওয়ায় মহিলা সম্পাদক প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়। ৩জন ওয়ার্ড কমিশনার বিনাপ্রতিদ্ব›দ্ধীতায় নির্বাচিত হওয়ায় ও একজনের প্রার্থীতা বাতিলা হওয়ায় ৭০ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশগ্রহণ করেন।
নির্বাচনে সভাপতি পদে দুইজন প্রার্থীর মধ্যে মো. সালাহ্ উদ্দিন ফারুক মামনু ঘোড়া প্রতীকে ১৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্ধী প্রার্থী মোহাম্মদ এমরান হোসেন ১২২৭ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে তিনজন প্রার্থীর মধ্যে মো. উমর ফারুক সর্দার মোমবাতি প্রতীকে ৯১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্ধী প্রার্থী মো. মিজানুর রহমান দোয়াত কলম প্রতীকে ৮৯২ ও মো. এমরান হোসেন মুন্সী হাতি প্রতীকে ৩৭৭ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থীর মধ্যে মো. শাহাব উদ্দিন সাবু আনারস প্রতীকে ৮৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্ধী প্রার্থী কাজী জিয়াউর রহমান রিক্সা প্রতীকে ৮৩৮, হাফেজ মোহাম্মদ আবুল কাশে মাছুম বিল্লাহ্ দেয়াল ঘড়ি প্রতীকে ৫৭৩, মো. আল আমীন সর্দার বাবু বাঘ প্রতীকে ২২৯ ও মো. মজিবুর রহমান তালুকদার ছাতা প্রতীকে ১৪৩ ভোট পেয়েছেন।
সহ-সাধারণ পদে চারজন প্রার্থীর মধ্যে বাহালুল আলম খোকন কাপ-পিরিচ প্রতীকে ১০৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্ধী প্রার্থী মো. সাইফুল ইসলাম প্রজাপতি প্রতীকে ৪৩৬, হাসান মাহমুদ সিলিং ফ্যান প্রতীকে ৪১৩ ও পিন্টু লাল চক্রবর্তী বই প্রতীকে ৩৩০ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থীর মধ্যে জিসান আহমেদ ছিদ্দিকী মাইক প্রতীকে ১১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্ধী প্রার্থী আবু হেনা বাবলু মাছ প্রতীকে ৫৬০, শহীদ উল্যাহ মই প্রতীকে ৩৮১ ও মোহাম্মদ আব্দুল হান্নান চশমা প্রতীকে ৩৫৯ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে তিনজন প্রার্থীর মধ্যে হাফেজ মো. মহসীন মিয়াজী ডালিম প্রতীকে ১০১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্ধী প্রার্থী মো. আনোয়ার হোসেন উড়োজাহাজ প্রতীকে ৭১১ ভোট ও সাইফুল ইসলাম সিফাত কলস প্রতীকে ৫২৯ ভোট পেয়েছেন।
দপ্তর সম্পাদক পদে চারজন প্রার্থীর মধ্যে মোহাম্মদ হাবীব উল্যাহ্ কলম প্রতীকে ৭৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্ধী প্রার্থী মো. আরিফুল ইসলাম তালা-চাবি প্রতীকে ৬৭৩, মো. মুরশিদুল আলাম হাঁস প্রতীকে ৫৭১ ও মোহাম্মদ কামাল হোসেন টেবিল ল্যাম্প প্রতীকে ৩৩৯ ভোট পেয়েছেন।
প্রচার সম্পাদক পদে দুইজন প্রার্থীর মধ্যে আরমান তালুকদার হৃদয় টেলিভিশন প্রতীকে ১৫৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্ধী প্রার্থী মো. কাউছার আহম্মেদ টিউবওয়েল প্রতীকে ৬০৬ ভোট পেয়েছেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে চারজন প্রার্থীর মধ্যে সাজ্জাদুল ইসলাম সজীব ফুটবল প্রতীকে ৭১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্ধী প্রার্থী শরীফ মজুমদার ৬৬৭, মো. মেহেদী হাসান কাকন ৬২০ ও মো. শফিকুল ইসলাম লাটিম প্রতীকে ২৭৬ ভোট পেয়েছেন।
শিল্প বিষয়ক সম্পাদক পদে দুইজন প্রার্থীর মধ্যে হাফেজ মো. তানভীর হোসেন সিএনজি প্রতীকে ১৪৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্ধী প্রার্থী গাজী শফিকুল ইসলাম ৭১৬ ভোট পেয়েছেন।
বানিজ্য সম্পাদক পদে চারজন প্রার্থীর মধ্যে মো. আশ্রাফ আলী গোলাপ ফুল প্রতীকে ১২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্ধী প্রার্থী মো. হাবীবুর রহমান আখতার আম প্রতীকে ৬২৬ ভোট, মো. হাবিবুর রহমান তালুকদার মোহন সাইকেল প্রতীকে ২৪০ ও মো. আবদুল মজিদ মটর সাইকেল প্রতীকে ২১৫ ভোট পেয়েছেন।
এছাড়া ৮টি ওয়ার্ডে ১৯ জন ওয়ার্ড কমিশনার নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১নং ওয়ার্ডে তিনজন কমিশনার বিনাপ্রতিদ্ব›দ্ধীতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন, মো. জাকির হোসেন, কাজী মো. তাফাজ্জল হোসেন ও মো. মনির হোসেন।
২নং ওয়ার্ডে তিনজন প্রার্থীর মধ্যে মো. শাহাদাত হোসেন মিশু মোবাইল সেট প্রতীকে ১৮৪ ও মনির হোসেন ডাব প্রতীকে ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্ব›দ্ধী প্রার্থী মিজানুর রহমান মোরগ প্রতীকে ৮৫ ভোট পেয়েছেন।
৩নং ওয়ার্ডে চারজন প্রার্থীর মধ্যে মো. আমির হোসেন বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ২৪৬, জসিম খান মোরগ প্রতীকে ২১৬ ও মো. মহিউদ্দিন মাইনু ডাব প্রতীকে ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্ব›দ্ধী প্রার্থী মো. ওয়ালি উল্যাহ্ সিরাজী মোবাইল সেট প্রতীকে ১৬০ ভোট পেয়েছেন।
৪নং ওয়ার্ডে চারজন প্রার্থীর মধ্যে আ. রহিম মোরগ প্রতীকে ১১৪ ও মো. খোরশেদ আলম হরিণ প্রতীকে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্ব›দ্ধী প্রার্থী মো. মেন্দু মিয়া মোবাইল সেট প্রতীকে ৯৩ ও মো. কবির হোসেন মজুমদার ময়ুর প্রতীকে ১৬ ভোট পেয়েছেন।
৫নং ওয়ার্ডে চারজন প্রার্থীর মধ্যে মিজানুর রহমান ডাব প্রতীকে ১১৯ ও জাকির হোসাইন মোরগ প্রতীকে ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্ব›দ্ধী প্রার্থী মোস্তফা মোবাইল সেট প্রতীকে ৭৮ ভোট ও ইয়াছিন আরাফাত হরিণ প্রতীকে ৪২ ভোট পেয়েছেন।
৬নং ওয়ার্ডে চারজন প্রার্থীর মধ্যে লিপন পোদ্দার বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ১২৭ ও মো. আবু ছালে সবুজ হরিণ প্রতীকে ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্ব›দ্ধী প্রার্থী মো. আ. হান্না মুন্সী ডাব প্রতীকে ১০৮ ও মো. বিল্লাল হোসেন বালতি প্রতীকে ১৬ ভোট পেয়েছেন।
৭নং ওয়ার্ডে নয়জন প্রার্থীর মধ্যে মো. আল আমিন মোবাইল সেট প্রতীকে ৫০৯, হাছান ডাব প্রতীকে ৩১৫ ও মো. আব্দুল্লাহ হরিণ প্রতীকে ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্ব›দ্ধী প্রার্থী মো. সোহেল হোসেন বালতি প্রতীকে ১৭৬, মো. আবদুল হান্নান সিংহ প্রতীকে ১৩০ ভোট, মো. রবিউল ইসলাম মোরগ প্রতীকে ১২১, মো. আকবর হোসাইন হাতঘড়ি প্রতীকে ১০৮, মো. আরিফ হোসেন জগ প্রতীকে ৯৩ ও মনির হোসেন গাজী বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ৭০ ভোট পেয়েছেন।
সবশেষ ৮নং ওয়ার্ডে পাঁচজন প্রার্থীর মধ্যে মো. জাহাঙ্গীর আলম মোবাইল সেট প্রতীকে ১০৫ ও মাসুদ হাতঘড়ি প্রতীকে ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্ব›দ্ধী প্রার্থী শাহআলম গাজী রানা ডাব প্রতীকে ৯২ ভোট, মোহাম্মদ মনির হোসেন মোরগ প্রতীকে ৮২ ভোট ও মো. খোরশেদ আলম হরিণ প্রতীকে ৭৭ ভোট পেয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে ফলাফল ঘোষণা অনুষ্ঠাতে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলামুর রহমান ও সদস্য উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. মোশাররফ হোসেন’সহ পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: