সৌদি আরবে বাস দুর্ঘটনায় ৪২ ভারতীয় ওমরাহ যাত্রী নিহত ॥ ১ পরিবারের ৭ সদস্যের সবাই নিহত

 

 

মেঘনা বার্তা রিপোর্ট:

সৌদি আরবের মদিনা প্রদেশের কাছে মক্কা-মদিনা হাইওয়েতে একটি ভয়াবহ দুর্ঘটনায় ৪২ জন ভারতীয় ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ১৭ নভেম্বর ২০২৫, স্থানীয় সময় রাত দেড়টায় ঘটে।

বাসটি একটি ডিজেল ট্যাঙ্কারের সাথে সংঘর্ষ হয় এবং আগুন ধরে যায় নিহতদের মধ্যে ২০ জন নারী এবং ১১ জন শিশু রয়েছেন, যাদের অধিকাংশই তেলেঙ্গানার হায়দ্রাবাদ অঞ্চলের বাসিন্দা। একমাত্র বেঁচে যাওয়া যাত্রীটি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

বাসটি মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল। যাতে মোট ৪৩ জন ওমরাহর যাত্রী ছিলেন। সংঘর্ষের পর ট্যাঙ্কার থেকে ডিজেল লিক হয়ে আগুন ছড়িয়ে পড়ে, যা বাসকে সম্পূর্ণরুপে পুড়িয়ে ফেলে।

অনেক যাত্রী ঘুমিয়ে থাকার কারণে সময়মতো বাস থেকে বের হতে পারেননি। এ দুর্ঘটনায় এক পরিবারের সাতজন বাসে ছিলেন গণমাধ্যমকে জানিয়েছেন দুর্ঘটনার কবলিত বাসে থাকা পারিবারে সদস্য তাহসিন।

দুর্ঘটনাস্থল মদিনা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে মুফ্রিহাত এলাকায় একটি সেতুর উপর। সৌদি সিভিল ডিফেন্স এবং পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালায়। কিন্তু শরীরগুলো অধিকাংশই পুড়ে কয়লা হয়ে গেছে যা পরিচয় নির্ধারণকে জটিল করে তুলেছে।

ওমরাহ যাত্রীরা ৯ নভেম্বর হায়দ্রাবাদ থেকে রওনা হয়ে মক্কায় ওমরাহ সম্পন্ন করে মদিনায় যাচ্ছিলেন। অনেকে হায়দ্রাবাদের দুটি ট্রাভেল এজেন্সি – আল-মিনা হজ্জ অ্যান্ড উমরাহ ট্রাভেলস এবং অন্যান্য – এর মাধ্যমে ভ্রমণ করছিলেন।

 

Loading

শেয়ার করুন: