কচুয়ার কৃতি সন্তান কাজী মো. ফজলুল হক ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

 

 

কচুয়া প্রতিনিধি ॥

ডিআইজি (এডমিন) থেকে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হলেন চাঁদপুরের কচুয়ার পিপলকরা গ্রামের কৃতি সন্তান কাজী মো. ফজলুল হক।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে। তিনি কচুয়া উপজেলার পিপলকরা গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ কাজী মো. আব্দুল করিমের সুযোগ্য সন্তান।

এর আগে তিনি ঢাকা শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) পদে দায়িত্ব পালন কালে আওয়ামী সরকারের শুরুতে ওএসডি ছিলেন। পরবর্তীতে অন্তবর্তীকালীন সরকারের সময়ে তাঁকে ডিআইজি এডমিন ও বর্তমানে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদোন্নতি দেয়া হয়। এ পদে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন কচুয়াবাসী।

 

Loading

শেয়ার করুন: