নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরের সড়ক ও জনপথের হাজীগঞ্জ উপ বিভাগের গাড়ি চালক মানিকের বিরুদ্ধে সরকারি ইট চুরি করে নিজের বাড়ি এবং দেয়াল নির্মাণের অভিযোগ ওঠেছে।
রবিবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা চৌধুরী বাড়ি সংলগ্ন এলাকায় সড়ক ও জনপথ বিভাগের গাড়ি চালক মানিকের বাড়ির সামনে সেকারি গড়ী করে সরকারি প্রকল্পের ইট নামাতে দেখে প্রত্যক্ষদর্শীরা। তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে এলোমেলো উত্তর দেয়। পরে সে বিষয়টি সেখানেই ম্যানেজ করার চেষ্টা করে।
এলাকাবাসী জানায় ,দীর্ঘদিন ধরে মানিক সরকারি বিভিন্ন প্রকল্পের ইট দিয়ে তার নিজের বাড়ি তৈরী করে। সম্প্রতি বাড়ির দেয়াল নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলো সে।
রোববার সরেজমিন দেখা যায়, মানিক সড়ক ও জনপদের একটি ট্রাক দিয়ে ইটগুলো তার বসতবাড়ির সামনে আনলোড করছে।
এ সময় সরকারি প্রকল্পের ইটের কথা স্বীকার করে মানিক বলেন,আমার ভুল হয়ছে, আমাকে ক্ষমা করে দিন। তিনি বিষয়টি পত্রিকায় না লিখার অনুরোধ করে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন।
এ বিষয়ে সড়ক ও জনপথ হাজীগঞ্জ উপ বিভাগের সহকারী প্রকৌশলী আবু হানিফ বলেন,সে আমাকে বলেছে তার বাড়ির কাজে কিছু ইট লাগবে তাই আমি বলেছি দোয়াভাঙ্গার একটা কাজ শেষে যদি থাকে তাহলে নিতে। কিন্তু তা সংখ্যায় অল্প। নিয়েছে কিনা তা জানিনা।
সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে কিনা জানতে চাইলে বলেন,সরকারি গাড়ি ব্যাক্তিগত কাজে ব্যাবহার করা যাবে না। এটা সে ঠিক করেনি।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মুহা আলিউল হোসেন বলেন, হাজীগঞ্জের দায়িত্ব যিনি আছেন । তিনি আমাকে বিষয়টি জানিয়েছেন। এঘটনায় তিন সদস্য বিশিষ্ট্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
![]()