নিজস্ব প্রতিনিধি ॥
ফরিদগঞ্জের রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকউল্লাহ রোববার (১ জুন) দুপুরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লহে ওয়া ইন্নাইলাহি রাজিউন। মৃত্যুর সংবাদটি তার ভাতিজা যুবদল নেতা শরীফ নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ৩ মেয়ে স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার বাড়ী উপজেলার দায়চারা গ্রামের আব্দুল সামাদ তপাদারের ছেলে। তার প্রথম নামাজে জানাজা বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হয়। ২য় নামাজের জানাজা দায়চারা গ্রামের শেষে পারিবারিক কবরের স্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকউল্লাহ রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা শুরু করেন। এরপর বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। দীর্ঘ সময় ধরে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করার পর অবসর যান। তিনি শিক্ষকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন প্রবীণ এই শিক্ষক। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
![]()